ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৬০ শতাংশ

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

মে ১২, ২০২৪, ০৫:০২ পিএম

গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৬০ শতাংশ

দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ে সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাসের হার ৬০ দশমিক ৪২ শতাংশ। সর্বোচ্চ নম্বর ৮৬।

রোববার সকালে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির সভায় উপস্থাপনের পর এ ফল প্রকাশ করা হয়।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ‘সি’ ইউনিটে সর্বোচ্চ ৮৬ নম্বর পেয়ে প্রথম হয়েছেন চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী মো. রাশেদ ফরাজি। তার রোল নং ৫০১৯৬৩ এবং কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

ঘোষিত ফলাফলে জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তির জন্য এ বছর ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬ জন পরীক্ষার্থী আবেদন করেন। এরমধ্যে ৩৫ হাজার ১৬৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তারমধ্যে ২১ হাজার ২৪৮ জন শিক্ষার্থী ৩০ নম্বরের উপরে পেয়ে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছেন। যার হিসাবে পাসের হার ৬০ দশমিক ৪২ শতাংশ। এছাড়া বিভিন্ন কারণে ০.০২ শতাংশ তথা ৭ জন শিক্ষার্থীর উত্তরপত্র বাতিল হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা রোববার রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটির ওয়েবসাইট https://gstadmission.ac.bd থেকে ফলাফল জানতে পারবেন।

ইএইচ

Link copied!