ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাবার চিকিৎসায় কিডনি বিক্রি করতে চায় ছেলে

জবি প্রতিনিধি:

জবি প্রতিনিধি:

মে ১৫, ২০২৪, ১১:০৩ এএম

বাবার চিকিৎসায় কিডনি বিক্রি করতে চায় ছেলে

বাবার চিকিৎসার জন্য কিডনি বিক্রি করতে চায় ছেলে ফাতেহ আলী খান আকাশ। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংগীত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (১১ ব্যাচ) শিক্ষার্থী। বাবা হায়দার আলী খান বর্তমানে হৃদরোগের সমস্যা নিয়ে জীবনের সঙ্গে লড়ছেন।

মঙ্গলবার (১৪ মে) রাতে এ শিক্ষার্থী নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিডনি বিক্রি করার জন্য সহযোগিতা চেয়ে একটি পোস্ট দেন। পোস্টটি দ্রুতই ভাইরাল হয়ে যায়।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আব্বুর হার্টে ব্লক ধরা পড়েছে। অক্সিজেন মিটার ৩৫% এ নেমে আসছে। জরুরি ভর্তি করাতে হবে। ডাক্তার বলছে পেইসমেকার লাগাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। কিন্তু এই মুহূর্তে পেইসমেকার লাগানোর মত এত টাকা আমার কাছে নাই। তাই আমি আমার একটা কিডনি বিক্রি করে দিতে চাচ্ছি। ঢাকায় কোথায় কিডনি বিক্রি হয়? এক কিডনি নিয়ে বেঁচে থাকতে পারবো, আব্বুকেও বাঁচাতে পারবো।’

এবিষয়ে ফাতেহ আলী খানের সঙ্গে কথা হলে তিনি বলেন, আজ (বুধবার) সকালে বাবাকে শেরে বাংলায় হৃদ্‌রোগ হাসপাতালে ভর্তি করাবো। সেখানে বাবার চিকিৎসা শুরু হবে। বাবার শরীরে পেসমেকার লাগানোর কথা বলছেন চিকিৎসকেরা। কিন্তু এ মুহূর্তে পেসমেকার লাগানোর মতো টাকা আমার কাছে নেই। সেজন্যই কিডনি বিক্রি করার জন্য ফেসবুকে আমার পোস্ট দেওয়া। আমার কিডনি বিক্রি করে হলেও বাবার চিকিৎসা করাতে চাই।

এবিষয়ে ফাতেহ আলীর বন্ধু মহিউদ্দিন রিফাত বলেন, গান পাগল ছেলে বন্ধু ফাতেহ আলী খান আকাশ। সারাদিন গান নিয়ে মেতে থাকে। পড়াশোনা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে। কতটা অসহায় পরিস্থিতির স্বীকার হলে ছেলে তাঁর বাবার জন্য নিজের কিডনি বিক্রি করতে চায়? আকাশের বাবা (হায়দার আলী খান) আঙ্কেলের জীবন বাঁচতে সবাইকে মানবিক সাহায্যের জন্য এগিয়ে আসতে অনুরোধ করছি।

তিনি আরও বলেন, সাহায্য পাঠানোর জন্য ফাতেহ আলী খানের বিকাশ: 01799510783, নগদ: 01603581638, ডিবিবিএল: 7017341975820 এ নাম্বার গুলো ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, ফাতেহ আলী খান ক্যাম্পাসে গানের জন্য জনপ্রিয় এছাড়া তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন ব্যান্ড দলের সমন্বয়ে গঠিত ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক।

বিআরইউ

Link copied!