ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইবির হোটেলে বাসি খাবার, প্রক্টরিয়াল বডির অভিযান

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

মে ১৫, ২০২৪, ০৭:৩৬ পিএম

ইবির হোটেলে বাসি খাবার, প্রক্টরিয়াল বডির অভিযান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে অবস্থিত ঢাকা বিরিয়ানির হাউজ নামের একটি খাবারের দোকানে বাসি পঁচা খাবার পরিবেশন করায় অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় প্রক্টরিয়াল বডি দোকানটি বন্ধ করে দিয়েছে।

বুধবার সাড়ে ৪টার দিকে প্রক্টোরিয়াল বডির সহকারী প্রক্টর ড. মো. আমজাদ হোসেন, মো. ইয়ামিন মাসুম, মো. নাসির মিয়া ও নিরাপত্তা শাখার সদস্যদের উপস্থিতিতে দোকানটি বন্ধ করে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দোকানটিতে দুপুরে খাবার খেতে বসেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়। খাবারের মেন্যুতে ছিল মোরগ পোলাও। এতে থাকা রোস্টটি বাসি বলে অভিযোগ তার। পরে দোকান কর্তৃপক্ষ বিষয়টি শিকার করে নিয়ে বলেন বাবুর্চি ভুল করে দিয়ে দিয়েছে। এতে ক্ষুব্ধ সম্পাদক এ ঘটনার সঠিক বিচার দাবি করেন।

সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, এই দোকান থেকে ক্যাম্পাসের প্রতিদিন দুই থেকে আড়াইহাজার শিক্ষার্থী খাবার নিচ্ছে। তাদের সবার সাথে কিন্তু অন্যায় টা হচ্ছে। এমন অনেক শিক্ষার্থী আছে যারা খাওয়া-দাওয়া করে এ অন্যায়টুকু মেনে নিয়ে চলে যায়। কিন্তু আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রতিবাদ করছি।

তিনি আরও বলেন, আমি চাই সাংবাদিক, সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি এবং প্রশাসন মহোদয়সহ এ বিষয়ে বসে সবার সামনে কথা দিবে যে, আমরা শিক্ষার্থীদের ভালো খাবার খাওয়াবো, শিক্ষার্থীদের ঠকাব না। তারপর তাদের ব্যবসায় চলমান রাখবে।

এ বিষয়ে দোকানে থাকা কর্মচারী বাবুর্চির উপর কিছুটা দোষ চাপিয়ে বলেন, একজন শিক্ষার্থী খাবার খেতে আসলে তার প্লেটে যে খাবারটা দেওয়া হয়েছিল ওই খাবারে একটু সমস্যা ছিল। কিন্তু এ ব্যাপারে আমি জানতাম না। এদিকে বাবুর্চি হয়তো আগের খাবারের সাথে নতুন খাবার মিক্স করে দিয়েছিল। বাবুর্চি যদি ভুল করে দোকানের কর্মচারী হিসেবে এতে আমার কিছু করার থাকে না।

সার্বিক বিষয়ে সহকারী প্রক্টর মো. ইয়ামিন মাসুম বলেন, শিক্ষার্থীদের স্বার্থে খারাপ খাবারের বিষয়টি বিবেচনা করে আমরা সাময়িক সময়ের জন্য দোকানে তালা লাগিয়ে দিয়েছি। পরবর্তী প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইএইচ

Link copied!