ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জবির দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে আসিফ-সেলিম

জবি প্রতিনিধি

জবি প্রতিনিধি

মে ১৮, ২০২৪, ০৮:০৯ পিএম

জবির দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে আসিফ-সেলিম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিনাজপুর জেলা কল্যাণ সমিতির সভাপতি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৪ ব্যাচের শিক্ষার্থী মোর্শেদ হাসান আসিফকে ও সাধারণ সম্পাদক হিসেবে ১৫ ব্যাচের শিক্ষার্থী সেলিম রানাকে নির্বাচিত করা হয়েছে।

শনিবার জবির আগামী ১ বছরের জন্য আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এই কমিটিতে সহ-সভাপতি আতিকুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিমুল হাসান রাশাদ ও সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জিনান।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি মো. মোর্শেদ হাসান আসিফ জানান, দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি, জবি ‍‍`আমাদের প্রাণের সংগঠন। আমরা দিনাজপুর জেলার প্রায় ৪০০ শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আছি। আমরা সবাই এই সংগঠনে একত্রিত হয়ে সকল শিক্ষার্থীর যে কোন যৌক্তিক প্রয়োজনে এবং সমস্যায় পাশে থাকি। এই সংগঠনে কাজই হলো ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষার্থী বান্ধব সেবা প্রদান করা।

এ বিষয়ে নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মো. সেলিম রানা বলেন ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সবার প্রিয় সংগঠন, জাগো বাহে, কুনঠে সবাই এর সংগঠন, উত্তরাঞ্চলের সবচেয়ে বৃহৎ সংগঠন দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। দিনাজপুর আম-লিচুর দেশ, চাল-চিড়ার দেশ, রামসাগর-কান্তজিউ মন্দিরের দেশ। ঐতিহ্য ও সংস্কৃতিতে ভরা জেলা মোদের দিনাজপুর। প্রাচুর্যে ভরা এরকম একটা জেলার গুরুদায়িত্ব পালন করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত এবং সবার কাছে আমি দোয়াপ্রার্থী।

ইএইচ

Link copied!