ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাবি ছাত্রীর সাইকেল চুরির সময় হাতেনাতে ধরা যুবক, থানায় সোপর্দ

ঢাবি প্রতিনিধি

ঢাবি প্রতিনিধি

মে ১৯, ২০২৪, ০৪:৫৪ পিএম

ঢাবি ছাত্রীর সাইকেল চুরির সময় হাতেনাতে ধরা যুবক, থানায় সোপর্দ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের এক ছাত্রীর সাইকেল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক যুবক। পরে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা উত্তম-মধ্যম দিয়ে প্রক্টর অফিসের মাধ্যমে শাহবাগ থানায় সোপর্দ করেছে।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ফাইনালের ছাত্রী তনুশ্রী তার অসুস্থ বন্ধুকে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে তার সাইকেলটি তালাবদ্ধ করে মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের সামনে রেখে যান। অসুস্থ বন্ধুকে দেখে আসার পর তিনি দেখতে পান তার সাইকেলটি চুরি করে এক অজ্ঞাত যুবক চালিয়ে নিয়ে যাচ্ছে। এ সময় তিনি যুবককে হাতেনাতে ধরে তার বন্ধুদের খবর দেন। অভিযুক্ত ব্যক্তির নাম নাম মোহাম্মদ বাপ্পী, পিতার নাম শফি ইসলাম। তার বাড়ি রাজধানীর নারিন্দায়।

পরে ভুক্তভোগী শিক্ষার্থীর বন্ধুরা তাকে ধরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে নিয়ে এসে জেরা করেন। তারপর উত্তম-মধ্যম দিয়ে প্রক্টর অফিসে সোপর্দ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান প্রক্টরিয়াল টিমের সহায়তায় তাকে শাহবাগ থানায় সোপর্দ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান বলেন, শিক্ষার্থীরা তাকে হাতেনাতে ধরে প্রক্টর অফিসে সোপর্দ করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিশ্ববিদ্যালয়েরই অংশ। অতীতে এই ছেলেটি আরও অপরাধ করেছে কিনা তা খতিয়ে দেখতে হবে। তাই তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে।

ইএইচ

Link copied!