ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এইচএসসি পরীক্ষা: ১০ জুন থেকে প্রবেশপত্র বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ৭, ২০২৪, ০১:৩৬ এএম

এইচএসসি পরীক্ষা: ১০ জুন থেকে প্রবেশপত্র বিতরণ শুরু

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ৩০ জুন। এদিকে ঢাকা শিক্ষা বোর্ডের সব প্রতিষ্ঠানে এইচএসসির প্রবেশপত্র বিতরণ ১০ জুন শুরু হয়ে ১১ জুন শেষ হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক চিঠিতে এ তথ্য জানিয়েছে।

এই প্রবেশপত্র কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে বিতরণ করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র উল্লিখিত সময়সূচী অনুযায়ী বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখা থেকে বিতরণ করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তার প্রাধিকারপ্রাপ্ত কোনো শিক্ষককে (স্বাক্ষর সত্যায়িতসহ) কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র অফিস চলাকালীন গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

ইএইচ

Link copied!