ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ

শিক্ষিকার সঙ্গে অসৌজন্যমূলক আচরনে শিক্ষক সমিতির ক্লাস বর্জন

পাবনা জেলা প্রতিনিধি:

পাবনা জেলা প্রতিনিধি:

জুলাই ৯, ২০২৪, ০৪:৫৯ পিএম

শিক্ষিকার সঙ্গে অসৌজন্যমূলক আচরনে শিক্ষক সমিতির ক্লাস বর্জন

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে সম্মানিত শিক্ষিকা সাথে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র কলেজ ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হাসান মামুন অসৌজন্যমূলক আচরণের এর প্রতিবাদে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক সমিতির ক্লাস বর্জন ও এর বিচার চেয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (০৯ জুলাই) দুপুর ১২টা পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক সমিতির সভাপতি ড. ইঞ্জিনিয়ার ফরহাদ ইবনে আল ইমাম সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ মাহমুদ সঞ্চালনায় ক্লাস বর্জন ও অবস্থান কর্মসূচি পালন করেন।

এ সময় পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

ইঞ্জিনিয়ার মাহমুদা আক্তার বলেন, ক্লাস চলাকালীন আমার ক্লাসরুম কলেজ ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মামুন প্রবেশ করে এ সময় আমি তাকে ক্লাস রুম থেকে বের হতে বললে সে আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এর প্রতিবাদে আমরা সকল পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষক-শিক্ষিকা ক্লাস বর্জন অবস্থান কর্মসূচি পালন করছি এবং এর বিচার চাই।

এ বিষয়ে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. সোলাইমান বলেন, এ বিষয় নিয়ে আমি শিক্ষকদের সঙ্গে কথা বলেছি। এবং একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটি তাদের  ৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। তদন্ত প্রতিবেদন দাখিল  অনুযায়ী আমরা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করব ।

বিআরইউ 

Link copied!