ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেনীর রাজাপুর কলেজ অধ্যক্ষের পদত্যাগ

ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী জেলা প্রতিনিধি:

আগস্ট ২০, ২০২৪, ১১:৪৩ এএম

ফেনীর রাজাপুর কলেজ অধ্যক্ষের পদত্যাগ

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মমিনুল হক পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (২০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি আকরাম হোসেন হুমায়ুন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত কিছুদিন ধরে স্বেচ্ছাচারিতা, অর্থ আত্মসাৎ, ফল বিপর্যয়, নিয়োগ বাণিজ্য ও স্বৈরাসারী আওয়ামী সরকারের প্রভাবসহ বিভিন্ন অভিযোগে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ফেনী-সোনাইমুড়ি আঞ্চলিক  সড়কে অবস্থান নিয়ে টানা আন্দোলন চালিয়ে আসছিলেন  শিক্ষার্থীরা।

তাদের অভিযোগ, অধ্যক্ষ মমিনুল হক রাজাপুর স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডিকে তোয়াক্কা না করে রাজনৈতিক দাপট দেখিয়ে নিয়োগ বাণিজ্য, জেলা পরিষদের অনুদান আত্মসাৎ, বিদ্যালয়ের মাঠ ইজারার অর্থ আত্মসাৎ এবং  ২০১৭ সালে সরকার বিরোধী অভিযোগ তুলে শিক্ষার্থীদেরকে পুলিশে সোপর্দ করেছিলেন। কলেজ গভর্নিং বডির সভাপতি আকরাম হোসেন হুমায়ুন বারবার তাকে পদত্যাগের জন্য পরামর্শ দিলেও তিনি এতে সাড়া দেননি।

আন্দোলনকারী শিক্ষার্থী ফাহিম মোহাম্মদ পিন্টু বলেন, আমরা সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশের একটি প্রতিষ্ঠান চাই। অধ্যক্ষ মমিনুল হকের পদত্যাগে দাবিতে শিক্ষার্থীরা টানা আন্দোলনে ছিলেন।

অবশেষে সোমবার (১৯ আগস্ট) কলেজের গভর্নিং বডির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগ করায় এখন সবার মাঝে স্বস্তি ফিরেছে।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা বলেন, জেলা প্রশাসক, গভর্নিং বডিসহ সবার আহ্বানে ও সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে অবশেষে তিনি পদত্যাগ করেছেন।

তবে অধ্যক্ষ মমিনুল হক বলেন, আমি স্বেচ্ছায় পদত্যাগ করেনি। আমাকে একপ্রকার বাধ্য করা হয়েছে।

বিআরইউ

Link copied!