ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কুড়িগ্রামে সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণে আলটিমেটাম

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম প্রতিনিধি:

আগস্ট ২১, ২০২৪, ০৫:০৯ পিএম

কুড়িগ্রামে সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার অপসারণে আলটিমেটাম

কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রুখসানা পারভীন এর নানা অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে তার অপসারণ ও অনিয়ম তদন্তের দাবিতে বিক্ষোভ ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান ও ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুর ১২ টায় কুড়িগ্রাম সরকারি বালিকা বিদ্যালয় থেকে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী প্রধান শিক্ষিকার অপসারণ দাবিতে মিছিল বের করে পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করে।

পরে শিক্ষার্থীদের পক্ষে ৫ জন প্রতিনিধি কাজী তাবাসসুম হক কর্ণিয়া,ফারিহা তাবাসসুম অর্পি,বর্ষণ বেনজির, আফরা আনান প্রভা,মার্জিয়া নুর কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফের হাতে তাদের দাবির পক্ষে স্মারকলিপি তুলে দেয়।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন মেজর মাশরুর,অতিরিক্ত জেলা প্রশাসক বরমান হোসেন,মাইটিভি প্রতিনিধি আশরাফুল হক রুবেল,বাংলাভিশনের প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু,  দৈনিক খবরপত্রের শাহিন আহমেদ প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক তাদের অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং প্রধান শিক্ষিকার পদত্যাগ ও অনিয়ম তদন্তের বিষয়ে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করে আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৪ টা পর্যন্ত পদত্যাগের সময় বেঁধে দেয়।

বিআরইউ

Link copied!