ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রোববারের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ 

শিক্ষা ডেস্ক

শিক্ষা ডেস্ক

আগস্ট ২৯, ২০২৪, ০৫:১৯ পিএম

রোববারের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে রোববারের (১ সেপ্টেম্বর) মধ্যে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজ এবং প্রতিষ্ঠানসমূহের সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে ১ সেপ্টেম্বরের মধ্যে নিজ নিজ কর্মস্থলে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

তিনি জানান, যারা এ সময়ের মধ্যে নিজের কর্মস্থলে উপস্থিত থাকবেন না, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, বুধবার (২৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এস এম আমনুল্লাহকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

আরএস

 

Link copied!