ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জাহাঙ্গীরনগর থিয়েটারের নেতৃত্বে শাওঁলি-তপু

জাবি প্রতিনিধি

জাবি প্রতিনিধি

অক্টোবর ৭, ২০২৪, ০১:৪৯ পিএম

জাহাঙ্গীরনগর থিয়েটারের নেতৃত্বে শাওঁলি-তপু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নাট্য সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটারের (টিএসসি) নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী মেহের আফরোজ শাঁওলিকে সাধারণ সম্পাদক এবং সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী তপু চন্দ্র দাসকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শনিবার সংগঠনটির সদ্যবিদায়ী সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম মেঘ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু নাঈম, অর্থ সম্পাদক শেখ আল ইমরান, সহ-অর্থ সম্পাদক সালমান ইসলাম পলক, দপ্তর সম্পাদক প্রিয়াঙ্কা কর্মকার, সহ-দপ্তর সম্পাদক শেখ নাফিউজ্জামান, প্রচার সম্পাদক কণা দাস, সহ-প্রচার সম্পাদক সোহাগ সাহা, প্রকাশনা সম্পাদক মৌরুসি মঞ্জুসা ও সহ-প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ রাজ।

অন্যদিকে, সম্মানিত সদস্য হিসেবে আছেন মাহফুজুল ইসলাম মেঘ ও অমিত বিশ্বাস বাপি।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে আছেন জান্নাতুল ফেরদৌস সুইট ও শাশ্বত প্রামাণিক এবং সম্মানিত কার্যকরী সদস্য হিসেবে আছেন সলিমুদ্দিন সেলিম ও দেলোয়ার হোসেন।

এছাড়াও কমিটিতে প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ সভাপতি এবং দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন ও ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ গোলাম রাব্বানী সহ-সভাপতি হিসেবে রয়েছেন।

ইএইচ

Link copied!