ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইবি টিএসসির নতুন পরিচালক অধ্যাপক ড. জাকির

ইবি প্রতিনিধি:

ইবি প্রতিনিধি:

অক্টোবর ১৯, ২০২৪, ০৫:৫৯ পিএম

ইবি টিএসসির নতুন পরিচালক অধ্যাপক ড. জাকির

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তন টিএসসির নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, টিএসসির পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মহববত হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করে তদ্বস্থলে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেনকে ১৯ অক্টোবর, ২০২৪ থেকে আগামী ১ বছরের জন্য উপাচার্য নিয়োগদান করেছেন। এ দায়িত্ব পালনে তিনি নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

নবনিযুক্ত টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, আমাকে এই দায়িত্বে উপযুক্ত মনে করায় প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। টিএসসিসি মূলত শিক্ষার্থীদের জায়গা, তাদের পদচারণাতেই টিএসসিসি মুখরিত হবে। আমি চেষ্টা করবো টিএসসির বিরাজমান সমস্যাগুলো সমাধান করে শিক্ষার্থীদের জন্য উপযুক্ত করে তুলতে। এজন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।

বিআরইউ

Link copied!