ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৫ মাস পর শুরু হলো শাবিপ্রবির একাডেমিক কার্যক্রম

শাবিপ্রবি প্রতিনিধি

শাবিপ্রবি প্রতিনিধি

অক্টোবর ২০, ২০২৪, ০৫:২৫ পিএম

৫ মাস পর  শুরু হলো শাবিপ্রবির একাডেমিক কার্যক্রম

পাঁচ মাসের দীর্ঘ বিরতি শেষে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি), একাডেমিক কার্যক্রম আবার শুরু হয়েছে। শিক্ষার্থীরা অবশেষে ক্লাস ও পরীক্ষায় ফিরেছে। গ্রীষ্মকালীন ছুটি, ঈদুল আজহার ছুটি, শিক্ষকদের কর্মবিরতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কারণে এ দীর্ঘসময় তারা একাডেমিক কার্যক্রম থেকে দূরে ছিল।

রোববার (২০ অক্টোবর)  পাঁচ মাস পরে ক্লাসে ফিরেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

গত ২৪ মে থেকে গ্রীষ্মকালীন ছুটিতে যায় শাবি। এরপর ঈদুল আযহার ছুটি। পরবর্তীতে ১ জুলাই থেকে সার্বজনীন পেনশন তুলে দেয়ার দাবিতে শিক্ষকদের কর্মবিরতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে ক্লাসে ফিরতে পারেনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

সবশেষে ছাত্র জনতার গণ-আন্দোলনে শেখ হাসিনার পতনের পর ১০ আগস্ট পদত্যাগ করেন বিতর্কিত উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদসহ প্রশাসনিক বডির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি। এর ফলে স্থবির হয়ে পড়ে একাডেমিক কার্যক্রম।

গত ১৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোশাধ্যক্ষ নিয়োগ নানা জটিলতায় এরপর ২৫ সেপ্টেম্বর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় ২০ অক্টোবর থেকে ক্লাস-পরীক্ষা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে দীর্ঘ পাঁচ মাসের চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে ক্লাসে ফিরলেন শাবিপ্রবির শিক্ষার্থীরা।

বিআরইউ

Link copied!