আমার সংবাদ ডেস্ক
অক্টোবর ২৬, ২০২৪, ০৪:০২ পিএম
বিএসএমআর মেরিটাইম ইউনিভার্সিটি বাংলাদেশের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) ঢাকার মিরপুর-১২ এর অস্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে ‘গবেষণা পদ্ধতি’ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমআরএমইউর ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনবিপি, ওএসপি, বিসিজিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।
ওয়ার্কশপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএফএমএসটিইউর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান।
এছাড়াও ওয়ার্কশপে অধ্যাপক ড. মুহাম্মদ শরিয়ত উল্লাহ, চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অব অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রফেসর ড. ইয়ারুল কবির, অ্যাকাডেমিক উপদেষ্টা, বিএসএমআরএমইউ এবং ফেরদৌসী বেগম, সহকারী অধ্যাপক, আইন বিভাগ, এআইইউবিপেপার উপস্থাপন করেন। ওয়ার্কশপে অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
ইএইচ