ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফেলানি হত্যার বিচারের দাবিতে জবিতে বিক্ষোভ মিছিল

জবি প্রতিনিধি:

জবি প্রতিনিধি:

জানুয়ারি ৭, ২০২৫, ০৩:৪৬ পিএম

ফেলানি হত্যার বিচারের দাবিতে জবিতে বিক্ষোভ মিছিল

ফেলানী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিল করেন।

সীমান্ত মানুষ মরে, প্রশাসন কি করে।আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ। ভারতীয় আগ্রাসন রুখে দাও রুখে দাও।ফেলানি হত্যা দিচ্ছে ডাকা সীমান্ত হত্যা নিপাত চায়, এই বলে স্লোগান দেয়।

এই সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী ইভান তাহসিব বলেন, আজকে ফেলানি হত্যার চোদ্দ বছর পার হলে এখনো এর বিচার দেখতে পায়নি। এই বিচারহীনতা প্রমাণ করে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কি রকম।ভারতের হিন্দুত্ববাদী বিজিপি সরকারের ইন্ধনে ভারতীয় মিডিয়াগুলো প্রচার করেছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। ভারতের সাথে যেসব অসম চুক্তি আছে তা বাতিল করতে হবে।এই ছাড় আমরা ফিলানি হত্যা সহ যে সব হত্যা হয়েছে এর বিচার চাই।

ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী কিশোর সোম্য বলেন, প্রতিদিনই আমাদের কোন না কোন সীমান্তে আমাদের দেশের নাগরিকদের উপর গুলি চালাচ্ছে ভারতের সীমান্ত রক্ষীরা, এমনকি তাদের চির শত্রু পাকিস্তান সীমান্ত এমন ভাবে গুলি চালাচ্ছে না।এতটা আগ্রাসনের পরেই বিগত ফ্যাসিস্ট সরকার এই হত্যাকাণ্ডকে জায়েজ করেছে। এখন আর ফ্যাসিস্ট সরকার নাই অতএব গত সরকারের পররাষ্ট্র নীতিকে ছুড়ে ফেলা দিতে।

বিআরইউ

 

Link copied!