ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শীতার্তদের মাঝে ইবি তারুণ্যের শীতবস্ত্র বিতরণ

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

জানুয়ারি ১১, ২০২৫, ০৭:৩২ পিএম

শীতার্তদের মাঝে ইবি তারুণ্যের শীতবস্ত্র বিতরণ

বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার ছিন্নমূল শিশু ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’।

এতে ১৬০ জনকে বস্ত্র বিতরণ করেছে বলে জানায় সংগঠনটি।

শনিবার বেলা ১২টার দিকে ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের ১১৬নং কক্ষে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করেন তারা।

সংগঠনটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, সংগঠনটির উপদেষ্টা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল গফুর গাজী।এছাড়াও শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, ঐক্যমঞ্চের আহ্বায়ক ও সদস্য সচিব, তারুণ্যের সাধারণ সম্পাদক ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ব সহ এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী।

ইএইচ

Link copied!