ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

পাবিপ্রবি’র নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শোভন আটক

পাবনা জেলা প্রতিনিধি

পাবনা জেলা প্রতিনিধি

ফেব্রুয়ারি ১, ২০২৫, ১২:৪৯ পিএম

পাবিপ্রবি’র নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শোভন আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। তার নাম সালমান ফারসি শোভন। তিনি বিশ্ববিদ্যালয়ের জীব ও ভূবিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সভাপতি।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৫টার দিকে পাবনা সদর থানা পুলিশ পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ থেকে তাকে আটক করে।

পুলিশ জানায়, সরকারি এডওয়ার্ড কলেজে ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব চলছিল। ওই ছাত্রলীগ নেতা বিকেলে বাইক নিয়ে এডওয়ার্ড কলেজে ঘুরতে যান। এসময় কিছু ছেলে তাকে চিনতে পেরে আটক করেন। পরে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস ছালাম বলেন, যাকে আটক করা হয়েছে তিনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদধারী নেতা। আমরা এ বিষয়ে কাজ করছি।

বিআরইউ
 

Link copied!