ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইবিতে বিএনপি পন্থি শিক্ষক সংগঠন ‘জিয়া পরিষদ’র নতুন কমিটি গঠন

ইবি প্রতিনিধি:

ইবি প্রতিনিধি:

ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ০৩:৫৮ পিএম

ইবিতে বিএনপি পন্থি শিক্ষক সংগঠন ‘জিয়া পরিষদ’র নতুন কমিটি গঠন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপি পন্থি শিক্ষক সংগঠন জিয়া পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

আগামী এক বছরের জন্য কমিটির সভাপতি হিসেবে কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফারুকুজ্জামান খান ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার ড. মো. আবুল কাশেম তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি ড. মো. শফিকুল ইসলাম, ড. মোহা. আব্দুস সামাদ, ড. নূরুন নাহার, মো. আব্দুস শাহীদ মিয়া, ড. এ. এস. এম. আয়নুল হক আকন্দ। যুগ্ম-সম্পাদক ড. মো. রশিদুজ্জামান, মো. ফকরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক ড. মো. হাফিজুর রহমান, সহ- সাংগঠনিক সম্পাদক,ড. মুহা. শরিফুল ইসলাম দপ্তর সম্পাদক, ড. মো. জালাল উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক ড. মো. নাসির উদ্দিন খান, কোষাধ্যক্ষ ড. শেখ মোহাম্মদ আবদুর রউফ, প্রচার সম্পাদক ড. মো. শাহীনুজ্জামান, সহ-প্রচার সম্পাদক এস.এম. আব্দুর রাজ্জাক, সংগ্রহ ও প্রকাশক সম্পাদক ড. এ.কে.এম রাশেদুজ্জামান সাহিত্য সংস্কৃতি ও শিক্ষাবিষয়ক সম্পাদক ড. মো. জাহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ড. মোছা. খোদেজা খাতুন, কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মো. মিজানুর রহমান, ড. মো. নজিবুল হক।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান বলেন, জুলাইয়ের ছাত্র-গনআন্দোলনের চেতনা অনুযায়ী নতুন করে রাষ্ট্র সংস্কারের ৩১ দফা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সার্বিক কার্যক্রমে দুর্নীতি ও ফ্যাসিবাদ মুক্ত পরিবেশ সৃষ্টিতে সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করব ইনশাল্লাহ।

বিআরইউ

Link copied!