ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মেহেদী উৎসবের মাধ্যমে প্রকাশ্যে ইবি ছাত্রী সংস্থা

ফারহানা নওশিন তিতলী, ইবি

ফারহানা নওশিন তিতলী, ইবি

অক্টোবর ২১, ২০২৫, ০৩:১১ পিএম

মেহেদী উৎসবের মাধ্যমে প্রকাশ্যে ইবি ছাত্রী সংস্থা

নারী শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী মেহেদী উৎসব আয়োজনের মধ্য দিয়ে প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বটতলায় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে সংগঠনটি।

সরেজমিনে দেখা যায়, বটতলার পাশেই সুসজ্জিত সামিয়ানা টাঙিয়ে চারটি বুথ স্থাপন করা হয়েছে। এর মধ্যে একটি বুথ সংগঠন সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য, বাকিগুলোতে উপহার, ‘অনুভূতি বক্স’ এবং মেহেদী দেওয়ার জন্য আলাদা আলাদা ব্যবস্থা করা হয়েছে। এছাড়া উৎসবে আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন ব্যানার টানানো হয়েছে। একটি ব্যানারে লেখা ছিল— “প্রিয় ভাইয়েরা, আপনারা ভিতরে প্রবেশ ও উঁকি মারা থেকে বিরত থাকুন।”

উৎসবের মাধ্যমে সংগঠনটির সদস্যরা নতুন সদস্য আহ্বান করছেন এবং নারী শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিতরণ করছেন।

মেহেদী উৎসবের প্রথম দিনেই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। অনেকে লাইনে দাঁড়িয়েও মেহেদী নিচ্ছেন। 

এ সময় ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী বলেন, “ফেসবুকে দেখে ক্লাস শেষ করেই বান্ধবীদের নিয়ে চলে এসেছি মেহেদী দিতে। মেহেদী লাগাতে আমি অনেক পছন্দ করি, তাই এই সুযোগ মিস করতে চাইনি। এখানের আপুরা অনেক আন্তরিক। আমরা চাই তারা এরকম আয়োজন আরও বেশি বেশি করুক।”

ছাত্রী সংস্থার ইবি শাখার সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, “আলহামদুলিল্লাহ, বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে দুই দিনব্যাপী মেহেদী উৎসবের আয়োজন করা হয়েছে। সুস্থ সংস্কৃতিচর্চার উদ্দেশ্যে শুধুমাত্র ছাত্রীদের নিয়ে এটি একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। মেহেদী উৎসবসহ আরও অনেক আয়োজনের নিয়মিত আয়োজক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থা। বিগত ফ্যাসিস্ট সময়ে এ ধরনের আয়োজন বিস্তৃত পরিসরে ছাত্রীদের সম্পৃক্ততায় আনা সম্ভব হয়নি। ফ্যাসিস্ট পরবর্তী সময়ে এসে আমরা ছাত্রীদের নিয়ে কার্যক্রমগুলো করার চেষ্টা করছি এবং সামনের দিনগুলোতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে ইনশাআল্লাহ। আমরা এই উৎসবের মাধ্যমে সকল ছাত্রীবোনের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চাই ইনশাআল্লাহ।”

ইএইচ

Link copied!