ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিয়ে করলেন ডাকসু নেত্রী তন্বী, জীবনসঙ্গী সাংবাদিক

জুলহাস কবির, ঢাকা

জুলহাস কবির, ঢাকা

ডিসেম্বর ২৬, ২০২৫, ১২:১৭ এএম

বিয়ে করলেন ডাকসু নেত্রী তন্বী, জীবনসঙ্গী সাংবাদিক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বী বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক আবেগঘন পোস্টের মাধ্যমে তিনি এই শুভ সংবাদ নিশ্চিত করেন।

তন্বীর জীবনসঙ্গী জিহাদ আবদুল্লাহ পেশায় একজন সাংবাদিক। তাদের বিয়ের খবরে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে বইছে আনন্দের আমেজ।

ফেসবুক পোস্টে তন্বী তাদের সম্পর্কের গভীরতা ও ভবিষ্যৎ পথচলার প্রতিশ্রুতি ব্যক্ত করে লেখেন, "কিছু কিছু বন্ধন এত সহজভাবে তৈরি হয় যে মনে হয় সবটাই যেন আগে থেকে ঠিক করা ছিল। আমাদের প্রথম আড্ডা থেকে শুরু করে ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পাওয়া—সেই সাধারণ মুহূর্তগুলোতেই কখন যে মনের অজান্তে অনেক স্মৃতি জমিয়ে ফেলেছিলাম।" বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও লেখেন, "পরিস্থিতি যাই হোক না কেন, তুমি পাশে থাকবেই—এই বিশ্বাসটা আমার কাছে অনেক বড় শক্তি। জীবনের বাকিটা সময় প্রতিটি দিন আমি শুধু তোমাকেই বেছে নেব।"

উল্লেখ্য, সানজিদা আহমেদ তন্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ে বরাবরই সোচ্চার ছিলেন। গত বছরের ১৫ জুলাই ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের হামলায় আহত হওয়ার পর তাঁর রক্তমাখা মুখচ্ছবির একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল, যা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনকে আরও বেগবান করতে অনুপ্রেরণা জুগিয়েছিল।

ডাকসু ও হল সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রেকর্ড ১১ হাজার ৭৭৭ ভোট পেয়ে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জয়লাভ করেছিলেন সানজিদা তন্বী। মেধা ও সাহসিকতার জন্য ক্যাম্পাসে অত্যন্ত জনপ্রিয় এই নেত্রীর নতুন জীবনের সূচনায় শুভকামনা জানিয়েছেন তার সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীরা।

ইএইচ

Link copied!