ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

এনএসইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৩:৫৬ পিএম

এনএসইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রতিবছর শীতের তীব্রতা মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে দুর্বিষহ করে তোলে। বিশেষ করে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে চরম ভোগান্তিতে পড়ে। তাদের এই বাস্তব পরিস্থিতিকে বিবেচনায় রেখে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) সোশ্যাল সার্ভিসেস ক্লাব দীর্ঘদিন ধরে শীতবস্ত্র বিতরণের মতো মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। 

সেই ধারাবাহিকতায় এ বছরও ক্লাবটি আয়োজন করেছে তাদের বার্ষিক উদ্যোগ “শীতবস্ত্র বিতরণ ২০২৫”, যার মূল লক্ষ্য ছিল শীতার্ত মানুষদের কাছে উষ্ণতার পরশ পৌঁছে দেওয়া এবং সমাজের প্রতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দায়িত্ববোধকে আরও শক্তিশালী করা।

গত ২৮শে ডিসেম্বর রাজশাহীর পবা উপজেলায় এই কার্যক্রমটি অনুষ্ঠিত হয়েছে। এবারের কার্যক্রমে ক্লাব হতে প্রায় ১৩০০টি কম্বল ও শীতবস্ত্র সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। 

পুরো কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ২৭ ডিসেম্বর ক্লাবের একটি দল রাজশাহীতে পৌঁছে যায় এবং সেখানের গ্রামগুলোতে টোকেন বিতরণ করেন। ২৮ তারিখ টোকেন বহনকারীদের হাতে উষ্ণ বস্ত্র তুলে দেওয়া হয়। এ বছর মোট প্রায় ৪০ জন ক্লাব সদস্য স্বেচ্ছাশ্রমে ইভেন্টটিতে অংশ নেন এবং পুরো আয়োজনটির সুষ্ঠু সম্পাদনে নিজেদের সক্রিয় ভূমিকা রাখেন।

ইভেন্টে উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত ফ্যাকাল্টি অ্যাডভাইজার মেজবাউল হাসান চৌধুরী। তিনি বলেন, “এ ধরনের সমাজসেবামূলক উদ্যোগ শুধু মানুষের কষ্টই লাঘব করে না, বরং তরুণদের মাঝে গভীর সামাজিক সচেতনতা গড়ে তোলে। আমাদের শিক্ষার্থীরা নিজ দায়িত্বে সমাজের পাশে দাঁড়াচ্ছে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক।” 

এছাড়াও ক্লাবের প্রেসিডেন্ট খালিদ বিন মোর্শেদ রামিম তার বক্তব্যে বলেন, এই উদ্যোগটি ক্লাবের মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

স্থানীয় কমিউনিটির সদস্যরাও এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। অনেকেই জানান, শীতের সময় এই ধরনের সহায়তা তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং কার্যকর। এ ধরনের সামাজিক উদ্যোগ বিশ্ববিদ্যালয় ও স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে একটি মানবিক সংযোগ তৈরি করে, যা দীর্ঘমেয়াদে সমাজে ইতিবাচক প্রভাব ফেলে। 

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের মানবিক চেতনা জাগ্রত করা, সামাজিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য সচেষ্টভাবে কাজ করে আসছে। 

“শীতবস্ত্র বিতরণ ২০২৫” সেই ধারাবাহিক উদ্যোগগুলোরই একটি গুরুত্বপূর্ণ অংশ, যার মাধ্যমে ক্লাবটি সমাজের প্রতি তাদের দীর্ঘমেয়াদি অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে। প্রেস বিজ্ঞপ্তি।

ইএইচ

Link copied!