ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২১, ২০২৬, ০৫:১৭ পিএম

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদান

এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) বুধবার অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। 

তিনি তার দায়িত্বভার গ্রহণ উত্তর সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন এবং এএইউবিকে বিমান চলাচল ও মহাকাশ গবেষণার একটি উৎকর্ষ প্রতিষ্ঠানে পরিণত করতে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সকল কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

এয়ার ভাইস মার্শাল মো. মোস্তাফিজুর রহমান, বিএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি) একজন দক্ষ বৈমানিক হিসেবে তিন দশকেরও বেশি সময় ধরে বিমান উড্ডয়ন, পরিকল্পনা, পরিচালনা ও নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। 

তিনি বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে সামগ্রিক পেশাগত সক্ষমতা বৃদ্ধি, সৃষ্টিশীলতা ও উদ্ভাবনী ক্ষেত্রে সকলকে অনুপ্রেরণা যুগিয়েছেন।

শিক্ষাজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি (এরোনটিকস); জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ; মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, ভারত এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, পাকিস্তান থেকে এমএসসি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন। 

কর্মজীবনে তিনি ডাইরেক্টিং স্টাফ হিসেবে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স, এনডিসি-তে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ বিমান বাহিনীতে তিনি বিমান সচিব, পরিচালক পরিকল্পনা পরিদপ্তর, পরিচালক উড্ডয়ন নিরাপত্তা পরিদপ্তর এবং আর্মড ফোর্সেস ডিভিশন এ মহাপরিচালক (প্রশিক্ষণ) হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কর্মক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদানের জন্য তিনি জাতিসংঘের বিভিন্ন পদকসহ বিমান বাহিনীর বিশিষ্ট সেবা পদক (বিএসপি) এবং গৌরবোজ্জ্বল উড্ডয়ন পদক (জিইউপি) অর্জন করেছেন। 

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর উপাচার্য হিসেবে যোগদানের পূর্বে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এ সিনিয়র ডাইরেক্টিং স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

ইএইচ

Link copied!