ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬
নতুন শিক্ষামন্ত্রী

শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে উন্নয়ন সম্ভব নয়

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৩:১০ পিএম

শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে উন্নয়ন সম্ভব নয়

শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলে জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বাজেটে জিডিপির তুলনায় শিক্ষার বরাদ্দ এখনো অপর্যাপ্ত। আগে আমাদের অগ্রাধিকার ঠিক করতে হবে, তারপর বরাদ্দ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করতে হবে।

বুধবার সচিবালয়ে নিজ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, রাষ্ট্র গঠনের প্রাথমিক পর্যায়ে খাদ্য ও নিরাপত্তা খাতে গুরুত্ব দেওয়া স্বাভাবিক হলেও ৫৪ বছর পর শিক্ষা খাত সর্বোচ্চ অগ্রাধিকার না পাওয়া হতাশাজনক। নেপাল ও শ্রীলঙ্কার মতো পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশের শিক্ষা বাজেট কম হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি জানান, শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো এখন সময়ের দাবি।

এহছানুল হক মিলন বলেন, অতীতে শিক্ষা খাতকে যথাযথভাবে প্রাধান্য দেওয়া হয়নি। ফলে বাজেটে বরাদ্দ জিডিপির মাত্র দুই শতাংশের কাছাকাছি আটকে আছে। এটিকে অন্তত পাঁচ বা ছয় শতাংশে উন্নীত করা প্রয়োজন।

কারিকুলাম নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে মন্ত্রী বলেন, পাঠ্যক্রমের যেকোনো পরিবর্তন বাস্তবতা ও প্রয়োজনের আলোকে হতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে ‘নকল বন্ধ’ ও শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর আলোচনার বিষয়ে তিনি বলেন, আমার লক্ষ্য শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা। দেশের নেতৃত্বে থাকা তারেক রহমান শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তাঁর স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে চাই।

সবশেষে তিনি শিক্ষা ব্যবস্থাকে বর্তমান 'হাস্যকর অবস্থান' থেকে উন্নত পর্যায়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

জেএইচআর

Link copied!