ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মাহে রমজানকে স্বাগত জানিয়ে জাবি শিবিরের আলোকসজ্জা

জাবি প্রতিনিধি 

জাবি প্রতিনিধি 

ফেব্রুয়ারি ২২, ২০২৬, ০৫:৩৫ পিএম

মাহে রমজানকে স্বাগত জানিয়ে জাবি শিবিরের আলোকসজ্জা

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে আলোকসজ্জা করেছে শাখা ছাত্রশিবির। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে রঙিন বাতি ও ব্যানার টাঙিয়ে এ আয়োজন করা হয়।

সংগঠনটির নেতাকর্মীরা জানান, রমজানের পবিত্রতা ও তাৎপর্য তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকা ও বটতলায় আলোকসজ্জা করা হয়। 

এবিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, পবিত্র রমজান আমাদের আত্মসংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাস কেবল রোজা রাখার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং কোরআনের আলোয় নিজেকে গড়ে তোলা এবং সমাজে নৈতিকতা প্রতিষ্ঠার এক মহাসুযোগ। আমরা চাই, শিক্ষার্থীরা রমজানের প্রকৃত চেতনা ধারণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনুক।

তিনি আরও বলেন, দুঃখজনকভাবে বিগত বছরগুলোতে বিভিন্ন ক্যাম্পাসে ইসলামিক সংস্কৃতির চর্চার ওপর এক ধরনের অলিখিত বাধা আমরা লক্ষ্য করেছি। গণ ইফতার বা কাওয়ালি অনুষ্ঠানের মতো আয়োজনকে ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে। সুকৌশলে মুসলিম সংস্কৃতিকে কোণঠাসা করার একটি প্রবণতা আমরা দেখেছি। কিন্তু আমরা বিশ্বাস করি, রমজান শুধু ধর্মীয় ইবাদতের মাস নয়; এটি মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যেরও অবিচ্ছেদ্য অংশ।

আলোকসজ্জা দেখতে শিক্ষার্থীদের ভিড় জমাতে দেখা যায়। সাধারণ শিক্ষার্থীদের কেউ কেউ এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। এক শিক্ষার্থী বলেন, রমজানকে ঘিরে এমন আয়োজন ক্যাম্পাসে ভিন্ন আবহ তৈরি করেছে।

এএন

Link copied!