ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নকলমুক্ত এসএসসির জন্য প্রতিটি কেন্দ্রে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২৫, ২০২৬, ০৪:৪৮ পিএম

নকলমুক্ত এসএসসির জন্য প্রতিটি কেন্দ্রে বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা

চলতি বছরের এসএসসি পরীক্ষা নকলমুক্ত করতে প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। 

বুধবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের লক্ষ্যে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। 

সিসিটিভিতে ধারণকৃত সকল রেকর্ড প্রতি ০৭ (সাত) দিন পর পর ঢাকা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) (deputycontroller.ssc@ gmail.com) ও পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর ([email protected]) উল্লিখিত ই-মেইলে প্রেরণ করতে হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে কেন্দ্র সচিবদের অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে বিষয়টি অতীব জরুরি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

এএন

Link copied!