ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১০, ২০২৬, ০৪:০০ পিএম

ঢাবি প্রক্টর সাইফুদ্দীন আহমদের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ পদত্যাগ করেছেন। 

রোববার তিনি উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন এবং তা আজ থেকেই কার্যকর করার অনুরোধ জানান।

পদত্যাগপত্রে অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি প্রক্টর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তিনি নিয়মিত একাডেমিক দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।

চিঠিতে তিনি গত ২০ মাস প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা এবং শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারাকে তিনি সম্মানের বলে উল্লেখ করেন।

পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, ব্যক্তিগত কারণে আমি প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছি। মাত্রই পদত্যাগপত্র জমা দিয়ে এসেছি। আমি এই মুহূর্তে বিশ্রামে থাকতে চাচ্ছি। তাই এ সিদ্ধান্ত নিয়েছি।

অধ্যাপক সাইফুদ্দিন আহমেদের পদত্যাগের পর নতুন প্রক্টর হিসেবে কে দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এম জি

Link copied!