ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অস্ট্রেলিয়াজুড়ে ‘চেঞ্জ দি স্টোরি’ উদ্যোগে একত্রিত হলো VAAUS

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১১, ২০২৫, ০৫:২১ পিএম

অস্ট্রেলিয়াজুড়ে ‘চেঞ্জ দি স্টোরি’ উদ্যোগে একত্রিত হলো VAAUS

ভিকারুননিসা অ্যালামনি অস্ট্রেলিয়া (VAAUS) সম্প্রতি সিডনির ল্যান্টানা ভেন্যুসে আয়োজন করে VAAUS গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫, যার প্রধান সহযোগী ছিল এআইএস মেরিন ইনভেস্টমেন্টস। অনুষ্ঠানে প্রায় ১,১০০ অতিথি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ থেকে আগত প্রায় ৪০০ জন প্রাক্তন ভিকারুননিসা শিক্ষার্থী ছিলেন।

এই গ্র্যান্ড রিইউনিয়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় “চেঞ্জ দি স্টোরি” উদ্যোগ, যা নারীদের সম্মান, সমতা এবং নিরাপদ ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে পরিচালিত একটি যুগান্তকারী কমিউনিটি উদ্যোগ। 

অনুষ্ঠানটির বিশেষ আকর্ষণ ছিল সাইলেন্ট আর্ট অকশন, যেখানে সম্প্রতি একুশে পদক জয়ী বাংলাদেশী শিল্পী অধ্যাপক রোকেয়া সুলতানার চিত্রকর্ম প্রদর্শিত হয়।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স-এর পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেন ক্যাব্রামাট্টার সংসদ সদস্য মি. ট্রি ভো, যার উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মর্যাদা যোগ করে। সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান ও তার ভাই প্রতীক হাসানের লাইভ পরিবেশনা। এছাড়া VAAUS সদস্যদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনকে উৎসবমুখর করে তোলে।

নিউ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিস মিন্স বলেন, “গত আট বছর ধরে VAAUS অস্ট্রেলিয়ার বিভিন্ন কমিউনিটিকে সহযোগিতা করে আসছে, আর আজকের এই সন্ধ্যায় তারা নারী ও শিশু সুরক্ষার জন্য তহবিল সংগ্রহ করছে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি উদারভাবে সহায়তা করার জন্য এবং এই সুন্দর সন্ধ্যাটি উপভোগ করতে।”

“চেঞ্জ দি স্টোরি” ক্যাম্পেইনের মূল লক্ষ্য হলো সহানুভূতি, মুক্ত সংলাপ এবং কমিউনিটি সহযোগিতার মাধ্যমে পারিবারিক ও লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধ করা। সংগৃহীত তহবিল এএলও এনলাইটেন্ড উইমেন (ক্যানবেরা) এবং কালচারাল ডাইভারসিটি নেটওয়ার্ক ইনক. (সিডনি) এর মাধ্যমে নারীর ক্ষমতায়নের কাজে ব্যয় করা হবে, যারা বহুজাতিক ও অভিবাসী নারীদের উন্নয়নে কাজ করে আসছে।

এছাড়া, VAAUS নতুন ভিকারুননিসা গ্র্যাজুয়েটদের জন্য অস্ট্রেলিয়া কেন্দ্রিক একটি মেন্টরশিপ প্রোগ্রাম চালু করেছে, যা ইতোমধ্যে ২০২৬ সালের আসন্ন উদ্যোগসমূহের সহায়তায় ২০,০০০ অস্ট্রেলিয়ান ডলার সংগ্রহ করেছে।

VAAUS এর সভাপতি ড. সুরঞ্জনা জেনিফার রহমান বলেন, “এই উদ্যোগ আমাদের অভিন্ন লক্ষ্য এবং সহানুভূতিকে বাস্তব কর্মে রূপ দেওয়ার প্রতিফলন। আমাদের লক্ষ্য এমন একটি ভবিষ্যৎ গড়া, যেখানে প্রতিটি নারী সমর্থিত বোধ করবে, প্রতিটি কণ্ঠস্বর শোনা হবে এবং প্রতিটি উদ্যোগ স্থায়ী পরিবর্তনের অংশ হবে।”

গত সাত বছরে VAAUS ছোট একটি অ্যালুমনি সংগঠন থেকে বিকশিত হয়ে এখন অস্ট্রেলিয়ান চ্যারিটিজ অ্যান্ড নট-ফর-প্রফিটস কমিশন (ACNC) এ নিবন্ধিত একটি দাতব্য সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, যার ডিডাকটিবল গিফট রিসিপিয়েন্ট (DGR) মর্যাদা রয়েছে। এ সময়ে প্রতিষ্ঠানটি অস্ট্রেলিয়ার ছয়টি অঙ্গরাজ্যে বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে মিলে ৪২,০০০ ডলারেরও বেশি অনুদান প্রদান করেছে, যা ব্যবহৃত হয়েছে দুর্যোগ সহায়তা, শিশুস্বাস্থ্য ও নারীদের কল্যাণমূলক কাজে।

VAAUS গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫–এর টাইটেল স্পনসর ছিল এআইএস মেরিন ইনভেস্টমেন্টস। প্রতিষ্ঠানটি দেশের সরকারি অবকাঠামো, অফশোর এবং উন্নয়ন প্রকল্পে বিনিয়োগের পাশাপাশি সামাজিক ও মানবিক উদ্যোগকে সমর্থন করে আসছে।

VAAUS-এর এই উদ্যোগ প্রমাণ করে যে প্রকৃত শিক্ষা শ্রেণিকক্ষের বাইরে থেকে সেবা, সৌহার্দ্য এবং ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে গড়ে ওঠে। প্রেস বিজ্ঞপ্তি।

ইএইচ

Link copied!