ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কাঁদলেন শুভশ্রী

বিনোদন ডেস্ক

মার্চ ৫, ২০২৩, ০৬:২৬ পিএম

কাঁদলেন শুভশ্রী

বর্তমানে প্রতিটি মানুষের কাছেই ভীষণভাবে জনপ্রিয় রিয়েলিটি শো। সকলেই মুখিয়ে থাকেন দেখার জন্য যে নতুন কোন প্রতিভা উঠে আসে এবারের শো থেকে। সম্প্রতি শুরু হয়েছে জি বাংলায় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’। অন্যবারের মতো এবারেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একঝাঁক প্রতিভা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিচারকেও রয়েছে নামজাদা মুখ। মহাগুরুর আসনে থাকা মিঠুন চক্রবর্তী সকলের নজর কাড়ছেন। এবার এ মঞ্চেরই এক প্রতিযোগীর পারফরমেন্সে চোখে পানি এলো বিচারকদের।

বর্তমানে প্রতিটি মানুষের কাছেই ভীষণভাবে জনপ্রিয় রিয়েলিটি শো। সকলেই মুখিয়ে থাকেন দেখার জন্য যে নতুন কোন প্রতিভা উঠে আসে এবারের শো থেকে। সম্প্রতি শুরু হয়েছে জি বাংলায় ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’। অন্যবারের মতো এবারেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একঝাঁক প্রতিভা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। বিচারকেও রয়েছে নামজাদা মুখ। মহাগুরুর আসনে থাকা মিঠুন চক্রবর্তী সকলের নজর কাড়ছেন। এবার এ মঞ্চেরই এক প্রতিযোগীর পারফরমেন্সে চোখে পানি এলো বিচারকদের। কাঁদলেন শুভশ্রী নিজেও।

নাচ শেষ হতেই কান্নায় ভেঙে পড়লেন মানব। নিজের চেয়ার ছেড়ে তখন স্টেজে ছুটে গিয়েছেন শুভশ্রী। জড়িয়ে ধরলেন ছোট্ট মানবকে। সদ্য বাবাকে হারানো মানবকে তখন যতটা সামলানো যায়, চেষ্টা করে যাচ্ছেন অভিনেত্রী। মঞ্চে সঞ্চালকের আসনে থাকা অঙ্কুশ হাজরা, যিনি বলা ভালো সারাক্ষণই সকলকে হাসি-মজায় মাতিয়ে রাখেন, তিনিও কাঁদছেন। অভিনেত্রী দেবশ্রী রায় বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন, তার চোখেও জল।
আসলে মানবের এ দৃশ্যে কেঁদেছেন সকলেই। যারা উপস্থিত ছিলেন তারাও, যাঁরা দর্শকের আসনে ছিলেন তারাও কেঁদেছেন। 
 

Link copied!