ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

প্রকাশিত হলো মেরী’র ‘মনের পিঞ্জিরা’

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

মার্চ ২২, ২০২৩, ০৪:৫৩ পিএম

প্রকাশিত হলো মেরী’র ‘মনের পিঞ্জিরা’

প্রকাশিত হলো এই প্রজন্মের প্রতিভাবান কন্ঠশিল্পী মেরী’র নতুন গান ‘মনের পিঞ্জিরা’। ২১ মার্চ ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় এই গান।

‘রইলো না রে মনের পাখি, মনের পিঞ্জিরায়’ এমন কথামালায় গানটির গীতিকবিতা সাজিয়েছেন রবিউল ইসলাম জীবন। আর জীবনের কথায় সুর দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার বেলাল খান। সঙ্গীতায়োজনে ছিলেন এম.এ রহমান।

অনি খানের ভিডিও নির্দেশনায় গানটির ভিডিওতে অংশগ্রহণ করেছেন মেরী নিজেই।

নতুন এই গানটি প্রসঙ্গে মেরী বলেন, ‘মনের পিঞ্জিরা’ গানটির কথা খুবই সুন্দর। কথার সাথে মিল রেখে এর সুর, সংগীত ও মিউজিক ভিডিওটি দারুণ হয়েছে। আমি আমার সাধ্যমত গয়কী দেওয়ার চেষ্টা করেছি। গানটি প্রকাশের পর বিভিন্ন মহল থেকে প্রশংসা পাচ্ছি। আমি আশা করছি আমার অন্য গানগুলোর মতই  আমার এই গানটি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, গানটি তাদের ইউটিউব চ্যানেলের  পাশাপাশি  শুনতে পাওয়া যাচ্ছে দেশি ও আর্ন্তজাতিক একাধিক অ্যাপএ।

Link copied!