নিজস্ব প্রতিবেদক
জুন ৭, ২০২৪, ০৮:১৪ পিএম
চট্টগ্রামের আধুনিক চিকিৎসা কেন্দ্র পার্কভিউ হসপিটালে নিউরোমেডিসিন বিষয়ক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে বক্তারা ক্যাথল্যাবে মস্তিষ্কের এঞ্জিওগ্রাম বা ডিএসএ স্ট্রোক ও নিউরোমেডিসিন এর আধুনিক চিকিৎসা সেবায় হাসপাতালটির বিভিন্ন সফলতার বিষয়েও আলোকপাত করা হয়।
বৃহস্পতিবার দুপুরে পার্কভিউ হসপিটালের সম্মেলন কক্ষে ‘Scientific Seminar On Neuro Intervention in Bangladesh : Hope , Scope and প্রাচতিচে’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।
পার্কভিউ হসপিটালের নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. শওকত এমরানের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন- চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মহিতুল ইসলাম।
অনুষ্ঠানে কী-নোট স্পীকার হিসেবে ছিলেন ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতালের ইন্টারভেনশনাল ও স্ট্রোক নিউরোলজিস্ট ডা. এস এম আরাফাত আমিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম রেজাউল করিম।
প্যানেল অফ এক্সপার্টস হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. রবিউল করিম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি অধ্যাপক ডা. শিউলি মজুমদার, রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ তৈয়ব।
সেমিনারের নোট স্পীকার ডা. এস এম আরাফাত আমিন বলেন, মস্তিষ্কের এঞ্জিওগ্রাম বা ডিএসএ স্ট্রোক হল রক্তনালির পরীক্ষা। ব্রেইনের রক্তনালির পরীক্ষাকে ডিজিটাল সাবস্ট্রেকশন এঞ্জিওগ্রাম (সংক্ষেপে ডিএসএ) বলে। তাছাড়া সিটি বা এমআর এঞ্জিওগ্রামের মাধ্যমেও রক্তনালির রোগ শনাক্ত করা যায়। কিন্তু ডিএসএ একটি গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট যার মাধ্যমে অতি সূক্ষ্ম সমস্যা নির্ণয় যায়। চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালের ক্যাথল্যাবে নির্ভুলভাবে মস্তিষ্কের এঞ্জিওগ্রাম করা সম্ভব।
হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ.টি.এম রেজাউল করিম বলেন, চট্টগ্রামে পার্কভিউ হাসপাতালের ক্যাথল্যাব হার্টের চিকিৎসায় সকলের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। তেমনিভাবে স্ট্রোকের আধুনিক চিকিৎসা ও অন্যান্য নিউরোলজিকাল সমস্যার সমাধানে টিম পার্কভিউ নতুন মাইলফলক রচনা করবে ইনশাল্লাহ।
সেমিনারে অন্যদের মধ্যে পার্কভিউ হসপিটালের মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রেজাউল করিম, ডা. মোহাম্মদ মঈনউদ্দীন চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম. এম আলম সাদী, ডা. আ.ই.ম.ন জাহাঙ্গীর সেলিম, ডা. ইকবাল মাহমুদ, শিশু সার্জারি বিশেষজ্ঞ ডা. মাহফুজুল কবির, মেডিকেল ডিরেক্টর (ল্যাব সার্ভিস) ডা. আহামদ রহিম, ডিরেক্টর (কম্প্লায়েন্স) ডা, সালাহউদ্দিন এম. এ. এইচ. চৌধুরী উপস্থিত ছিলেন।
ইএইচ