ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ০৪:৩৯ পিএম

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে আরও ১ হাজার ১৭০ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে ঢাকায় এক শিশু ছাড়াও চট্টগ্রামে অরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট ৩৭ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ১৮৩ শিশু মারা গেছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত মোট ২৪ হাজার ৭৭৬ জন শিশুর মধ্যে রোগটির উপসর্গ পাওয়া গেছে। অন্যদিকে গত একদিনে ১৭৪ জনের হাম শনাক্ত হয়েছে। তাদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৩ হাজার ৬১৭ জন শিশুর হাম শনাক্ত হয়েছে। 

এম জি

Link copied!