ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৮, ২০২৬, ০৫:০৭ পিএম

হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হাম সন্দেহে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ছিল এক হাজার ২১২ জন। আর গত ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ৭১০ জনে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ২৮২ জন। ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা ছয় হাজার ৪৯০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৮৬২ জন। এ সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২৯ হাজার ১৫২ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৫৮ জনের।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ৮ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮৫ জনে।

এম জি

Link copied!