ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৩, ২০২৬, ০৪:২২ পিএম

হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হাম-উপসর্গজনিত রোগে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ হাজার ৮৩২ জন। 

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৪৮৯ জন। আর গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৬ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ১২৬ জন। একই সময়ে (১৫ মার্চ থেকে ১৩ মে) মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৭ হাজার ১৫০ জন।

তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫৪ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ হাজার ৮৩২ জন।

মৃত্যুর পরিসংখ্যানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ১ জনের মৃত্যু হয়েছে। আর ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যু হয়েছে ৬৯ জনের। একই সময়ে সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ ও চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।

এম জি

Link copied!