ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী

আগে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা, পরে দোষীদের বিচার

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৩, ২০২৬, ০৩:১৭ পিএম

আগে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা, পরে দোষীদের বিচার

দেশজুড়ে হামের প্রাদুর্ভাবের জন্য পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে তিনি জানিয়েছেন, এ মুহূর্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেয়ে আক্রান্ত শিশুদের দ্রুত ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই সরকারের প্রধান অগ্রাধিকার।

শনিবার সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, হামের চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করতে চিকিৎসকদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে এবং হাসপাতালগুলোকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হচ্ছে।

মন্ত্রী আরও জানান, টিকাদান কর্মসূচির লক্ষ্য ছিল ১ কোটি ৮০ লাখ শিশু, কিন্তু ইতোমধ্যে ১ কোটি ৮৪ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে।

ঢাকার বাইরে হাসপাতালগুলোতে ভেন্টিলেটর, আইসিইউ ও এনআইসিইউ সংকট মোকাবিলায় রেড ক্রিসেন্টের সহায়তায় প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হবে বলেও জানানো হয়।

এ ছাড়া আইএফআরসি ২ হাজার ৪০০ দরিদ্র রোগীকে আর্থিক সহায়তা দেবে, যাতে হামে আক্রান্ত পরিবারগুলো উপকৃত হয়। আক্রান্ত শিশুদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শও দেন স্বাস্থ্যমন্ত্রী।

এম জি
 

Link copied!