ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

এমপিদের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৫, ০৫:১০ পিএম

এমপিদের বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

ভারতের রাজধানী দিল্লির বিশম্ভর দাস মার্গে অবস্থিত রাজ্যসভার সদস্যদের সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে এ আগুন লাগে বলে জানা গেছে।

স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দমকলের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি বলে জানিয়েছেন দমকল কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, আগুন লাগার সময় ভবনের ফায়ার হাইড্রেন্ট ও পানির পাইপলাইন কাজ করছিল না। ফলে প্রথমদিকে আগুন নিয়ন্ত্রণে সমস্যা হয়।

একজন বাসিন্দা জানান, ফায়ার সিস্টেম চালু করতে গিয়েও দেখি কোথাও পানি নেই, পুরো ব্যবস্থা অকেজো হয়ে আছে।

আগুনে ভবনটির নিচের দুই তলায় উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দমকল বিভাগ নিশ্চিত করেছে। আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

জেএইচআর

Link copied!