ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জাপানের পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৫, ২০২৬, ০৭:১৮ পিএম

জাপানের পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

জাপানের পূর্ব উপকূলে শুক্রবার ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল জাপানের হনশু দ্বীপের ইওয়াতে প্রদেশের ওফুনাতো শহর থেকে প্রায় ৪৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। স্থানীয় সময় রাত ৮টা ২২ মিনিটে এই তীব্র কম্পন অনুভূত হয়। শক্তিশালী এই ভূমিকম্পের পর পরই স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।

শক্তিশালী এই কম্পনে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

প্রতিবেদনটি প্রকাশ করা পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। জাপানি কর্মকর্তারা সাধারণ জনগণকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

জেএইচআর

Link copied!