ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভিসার নিয়মে বড় পরিবর্তন আনল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২, ২০২৬, ০৫:৫২ পিএম

ভিসার নিয়মে বড় পরিবর্তন আনল ভারত

ভারতে অবস্থানরত বিদেশী নাগরিকদের জন্য ভিসার মেয়াদ বাড়ানো এবং অবস্থানের নিয়মাবলি আরও কঠোর করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’ সংশোধন করে একটি নতুন নির্দেশনা জারি করেছে। 

নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো বিদেশী নাগরিক ভারতে তার ভিসার নির্ধারিত মেয়াদ বা সর্বোচ্চ ১৮০ দিনের বেশি অবস্থান করতে চাইলে, সেই সময়সীমা শেষ হওয়ার আগেই বাধ্যতামূলকভাবে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পূর্ববর্তী ইমিগ্রেশন আইন অনুযায়ী, যোগ্য বিদেশী নাগরিকেরা ভারতে প্রবেশের পর ১৮০ দিন পার হওয়ার পর আরও ১৪ দিন পর্যন্ত নিবন্ধন করার অতিরিক্ত সময় পেতেন। সোমবার জারি করা সরকারি প্রজ্ঞাপনে আগের সেই শিথিলতা পুরোপুরি বাতিল করা হয়েছে।

সংশোধিত বিধিমালার ১২ নম্বর ধারা পরিবর্তন করে বলা হয়েছে, ‘১৮০ দিন শেষ হওয়ার পরবর্তী ১৪ দিনের মধ্যে’ সুযোগটি আর থাকবে না। এর বদলে ‘১৮০ দিনের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই যেকোনো সময়’ নিবন্ধন সম্পন্ন করার বাধ্যবাধকতা যুক্ত করা হয়েছে। ভারতে অবস্থানকারী বিদেশীদের ওপর প্রশাসনিক নজরদারি জোরালো করা এবং ইমিগ্রেশন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও গতিশীল করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নতুন এই সংশোধনী মূলত দুই শ্রেণির বিদেশী নাগরিকদের ক্ষেত্রে সরাসরি কার্যকর হবে:

১. যারা ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসা নিয়ে ভারতে প্রবেশ করেছেন।
২. যাদের ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি, কিন্তু শর্তানুযায়ী একনাগাড়ে বা একক সফরে ১৮০ দিনের বেশি থাকার অনুমতি নেই।

এ ধরনের ভিসা ধারীরা যদি কোনো বিশেষ কারণে একটি নির্দিষ্ট সফরে কিংবা এক ক্যালেন্ডার বছরে মোট ১৮০ দিনের বেশি ভারতে থাকতে চান, তবে সময় শেষ হওয়ার আগেই আবেদন করতে হবে। সরকার স্পষ্ট জানিয়েছে, কেবল অত্যন্ত জরুরি বা বিশেষ পরিস্থিতি বিবেচনা করেই এই অতিরিক্ত সময় অবস্থানের অনুমতি দেওয়া হবে। ফলে স্বাভাবিক পরিস্থিতিতে এই সুবিধা পাওয়ার সুযোগ অনেকটাই সংকুচিত হয়ে আসছে।

নিয়ম কঠোর করার পাশাপাশি কিছু ক্ষেত্রে মানবিক ছাড় ও স্বস্তির ঘোষণাও দিয়েছে ভারত সরকার। আগের নিয়ম অনুযায়ী, ভারতে অবস্থানরত বিদেশী দম্পতির সন্তান জন্ম নিলে পরবর্তী ভিসা বা দেশত্যাগের অনুমতি (এক্সিট পারমিট) পাওয়ার জন্য জন্মের ৩০ দিনের মধ্যে অনলাইন পোর্টাল বা অ্যাপের মাধ্যমে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে জানাতে হতো।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবজাতকের পিতামাতার যেকোনো একজন যদি ভারতীয় নাগরিক হন এবং সন্তানকে ভারতীয় নাগরিক হিসেবেই রাখতে চান, তবে জন্মের পর এই বাধ্যতামূলক তথ্য দেওয়ার নিয়মটি আর প্রযোজ্য হবে না। তবে শিশুটি যদি পরবর্তীতে ভারতে থাকাকালীন অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তবে সেই নাগরিকত্ব পাওয়ার ৩০ দিনের মধ্যে ইমিগ্রেশন কর্মকর্তাকে বিষয়টি অবশ্যই অবহিত করতে হবে।

ভিসা ও নিবন্ধনের পাশাপাশি স্বাস্থ্যখাতে বিদেশী নাগরিকদের প্রশাসনিক নজরদারি বাড়াতে নতুন রিপোর্টিং নিয়ম চালু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যেসব হাসপাতাল, ক্লিনিক বা নার্সিং হোমে রোগীদের রাতযাপন বা শয্যার ব্যবস্থা রয়েছে এবং যেখানে বিদেশীরা চিকিৎসা নেন, তাদের জন্য এই গাইডলাইন দেওয়া হয়েছে। যদিও হাসপাতালগুলোর মূল চিকিৎসা পদ্ধতিতে কোনো বদল আনা হয়নি, তবে ইমিগ্রেশন বিধিমালা অনুযায়ী বিদেশীদের নিয়মিত তথ্য প্রদান ও প্রশাসনিক জবাবদিহিতা আরও আধুনিকায়ন করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

এএন

Link copied!