ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: স্মৃতির হাইকোর্টে জামিন

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ৩১, ২০২২, ১২:৫১ পিএম

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: স্মৃতির হাইকোর্টে জামিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজবাড়ী মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে (৩৫) জামিন দিয়েছেন হাইকোর্ট। 

সোমবার (৩১ অক্টোবর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি সাহেদ নুরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল।

কতদিনের জামিন জানতে চাইলে আইনজীবী কায়সার কামাল বলেন, “অন্তবর্তী জামিন সাধারণত ছয় মাসের হয়ে থাকে। মৌখিক আদেশে আদালত কতদিনের জামিন উল্লেখ করেননি। লিখিত আদেশে জানা যাবে। ”

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগে রাজবাড়ী সদর থানায় এ মামলা করেছিলেন জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব এবং মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আরিফিন চৌধুরী। ঘটনার তারিখ ৩১ আগস্ট।

এর আগে গত ৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে রাজবাড়ী মহিলা দল নেত্রী সোনিয়া আক্তার স্মৃতির (৩৫) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রাজবাড়ীর ১নং আমলী আদালতের বিচারক ‌সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম্যাজিস্ট্রেট কায়ছুন নাহার সুরমা এ আদেশ দেন।

গত ৪ অক্টোবর মধ্যরাতে শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা মহিলা দলের সদস্য। 

তার স্বামীর মো. খোকন মিয়া, তিনি প্রবাসী। সোনিয়া আক্তার স্মৃতি শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গা এলাকায় বসবাস করেন।

টিএইচ

Link copied!