ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাংবাদিকদের আয়কর দেবে প্রতিষ্ঠানের মালিক: হাইকোর্ট

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৬, ২০২২, ০৪:২৭ পিএম

সাংবাদিকদের আয়কর দেবে প্রতিষ্ঠানের মালিক: হাইকোর্ট

ঢাকা সাংবাদিক ও গণমাধ্যম কর্মচারীদের আয়কর দেবেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকেরা বলে রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার (৬ নভেম্বর) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওর্দীর বেঞ্চ এ রায় দেন।

নবম ওয়েজ বোর্ডে মন্ত্রিসভা কমিটির দুটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট যথাযথ ঘোষণা করে রায়টি দেয়া হয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. কাজী আখতার হামিদ। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট দিদারুল আলম দিদার।

পরে আইনজীবী দিদার জানান, নবম ওয়েজ বোর্ড অনুসারে সাংবাদিক, প্রেস শ্রমিক এবং সংবাদমাধ্যম অফিসের প্রশাসনিক কর্মকর্তাদের আয়কর দেবেন প্রতিষ্ঠানের মালিকেরা বলে রায় দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আয়কর ও গ্র্যাচুইটির বিষয়ে মন্ত্রিসভার কমিটির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন আদালত।

তিনি বলেন, বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত কমিটি নবম ওয়েজ বোর্ডে যে সুপারিশ করেছে তা বহাল থাকবে বলে রায়ে উল্লেখ করেছেন আদালত।

২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম ওয়েজ বোর্ড গেজেট প্রকাশ হয়। তাতে দেখা যায়, বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত কমিটি একটি সুপারিশ করেছে। পরে মন্ত্রিসভা কমিটি সুপারিশে দুটি শর্ত জুড়ে দিয়েছেন। শর্তের মধ্যে ছিল সাংবাদিকদের আয়কর, যার যারটা সে দেবেন। আর গ্র্যাচুইটি দুটির স্থলে একটি পাবেন।

মন্ত্রিসভার এই শর্তের বিধান চ্যালেঞ্জ করে বাসস এমপ্লোয়ী ইউনিয়নের সেক্রেটারি মাহবুবুজ্জামান ২০২০ সালের ২৩ নভেম্বর হাইকোর্টে রিট দায়ের করেন। ওই রিটের শুনানি নিয়ে ২৫ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন।

ওই রুলের দীর্ঘ শুনানি শেষে আজ রুলটি যথাযথ ঘোষণা করে রায় দেন। ২০১৮ সালের ২৯ জানুয়ারি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. নিজামুল হককে প্রধান করে ১৩ সদস্যের নবম ওয়েজ বোর্ড গঠন করা হয়। বোর্ড ২০১৮ সালের ২৮ অক্টোবর মজুরি নির্ধারণ করে প্রতিবেদন জমা দেয়।

এবি

Link copied!