ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শর্ত সাপেক্ষে জামিন পেলেন উসকানিমূলক পোস্টকারী ঝুমন দাস

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৩, ২০২২, ০২:৩৪ পিএম

শর্ত সাপেক্ষে জামিন পেলেন উসকানিমূলক পোস্টকারী ঝুমন দাস

নিজের ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের নতুন মামলায় শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন সুনামগঞ্জের ঝুমন দাস। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ বা উসকানিমূলক মন্তব্য করবেন না, এমন শর্তে তাকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে বলে জানান তার আইনজীবী তাপস কান্তি বল।  

বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ রোববার তাকে জামিন দেয়। আদালতে ঝুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী তাপস কান্তি বল।

তিনি বলেন, ‘সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত গত ২৬ সেপ্টেম্বর তার জামিন নামঞ্জুর করলে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়।

শুনানি শেষে আদালত শর্ত সাপেক্ষে ঝুমন দাসকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ বা উসকানিমূলক মন্তব্য করতে পারবেন না তিনি। ’

ফেসবুকে ‘উসকানিমূলক’ পোস্ট শেয়ার দেওয়ার অভিযোগে গত ৩০ আগস্ট সকালে ঝুমন দাসকে হেফাজতে নেয় শাল্লা থানা পুলিশ। প্রায় ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের নবরত্ন মন্দিরের গেটে ঝোলানো মসজিদের দানবাক্সের একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। হেঁটে দেশ পরিভ্রমণে নামা এক ব্যক্তি ছবিটি তুলে ফেসবুকে পোস্ট করেন। সেই ছবিটি শেয়ারের কারণে এবার গ্রেপ্তার হন ঝুমন দাস।

টিএইচ

Link copied!