ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিচারপতি আনোয়ার উল হকের জানাজা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২৬, ২০২৪, ০৪:৫০ পিএম

বিচারপতি আনোয়ার উল হকের জানাজা অনুষ্ঠিত

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি আনোয়ার উল হকের জানাজার নামাজ আজ ২৬ মে রোববার বাদ জোহর সুপ্রিমকোর্টের ইনার গার্ডেনে অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজে ইমামতি করেন সুপ্রিম কোর্ট বার মসজিদের ইমাম মুফতি জাফর সিদ্দিকী।
জানাজার নামাজে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিমকোর্ট বারের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, সদস্য এডভোকেট সৈয়দ ফজলে এলাহী অভি সহ কয়েকশ আইনজীবী, বিচারপতি, সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

জানাজার নামাজ আগে  প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন,সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির পক্ষে বারের সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন, পরিবারের পক্ষে আশিক ওবায়েদ বক্তব্য রাখেন।

উল্লেখ্য,বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি জনাব আনোয়ার উল হক আজ দিবাগত রাত ২:৫৫ ঘটিকায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন।

বাংলাদেশের প্রধান বিচারপতি  ওবায়দুল হাসান তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন।

বিআরইউ

Link copied!