ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গাজীপুরের শ্রীপুর বিএনপির ৩৬ নেতাকর্মীর জামিন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ৫, ২০২৪, ০৩:০১ পিএম

গাজীপুরের শ্রীপুর বিএনপির ৩৬ নেতাকর্মীর জামিন

নাশকতার মামলায় গাজীপুরের শ্রীপুর উপজেলার বিএনপির ৩৬ জন নেতাকর্মীকে আট সপ্তাহের  আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ বুধবার (৫ জুন) এ বিষয়ে এক আবেদনের শুনানির পর  বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ও বার কাউন্সিলের সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।তাঁর সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আকতার রসুল মুরাদ, অ্যাডভোকেট মো. মোসাদ্দেক বিল্লাহ, অ্যাডভোকেট আব্দুল্লাহিল ফাহিম ও অ্যাভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ।

আইনজীবীরা জানান, ‘গত বছর সরকারবিরোধী আন্দোলনের সময় বিএনপির এই নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়। এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলায় উচ্চ আদালতে আগাম জামিন চাইলে আদালত জামিন মঞ্জুর করেন।’

তাদের আগামী আট সপ্তাহের জন্য জামিন দেওয়া হয়েছে। উল্লিখিত সময়ের পর তাদের গাজীপুর দায়রা ও জেলা জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিআরইউ

Link copied!