ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গুলি বন্ধে রিটের আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৪, ২০২৪, ১০:৩৮ এএম

গুলি বন্ধে রিটের আদেশ আজ

বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি চালানো বন্ধের নির্দেশনা চেয়ে করা রিটটি আদেশের জন্য আজ রোববারের (৪ আগস্ট) কার্যতালিকায় রয়েছে।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি আদেশের জন্য ১০ নম্বর ক্রমিকে রয়েছে।

এর আগে, দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালাতে এবং ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে মুক্তি দিতে নির্দেশনা চেয়ে গত ২৯ জুলাই রিটটি করা হয়। এ রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন প্রীতম ও আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা লিপি।

৩১ জুলাই রিটটি আদেশের জন্য ওই বেঞ্চের কার্যতালিকায় ছিল। তবে বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলন অসুস্থ থাকায় একক বেঞ্চ বসেন। যে কারণে বুধ ও বৃহস্পতিবার ওই রিটের শুনানি হয়নি।

এদিকে গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে গত ১ আগস্ট (বৃহস্পতিবার) ছেড়ে দেওয়া হয়েছে।

বিআরইউ

Link copied!