ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৪, ২০২৪, ১২:১২ পিএম

গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ

দেশে চলমান আন্দোলনের সময় সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করলেন আদালত।

আন্দোলনের সময় সরাসরি গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট। গুলি করার ক্ষেত্রে পুলিশকে আইন মেনে চলার নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়া কোটা সংস্কার আন্দোলন চলাকালে ৯ শিশুর মৃত্যুর ঘটনায় করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ।

রোববার (৪ আগস্ট) সকালে রিটটি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসাইন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হয়। জেষ্ঠ্য বিচারপতি বলেন, রাজনৈতিক ইস্যু রাজপথে সেটেল হওয়া উচিত।

এরপর শুরু হয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলিবন্ধে রিটের শুনানি। শুরুতেই অ্যার্টনি জেনারেল বলেন, রিট করার নেপথ্যে অসৎ উদ্দেশ্য রয়েছে। কেননা তারা দেশকে অরাজকতার দিকে ঠেলে দিতে চায়। পুলিশকে হত্যা করে ঝুঁলিয়ে রাখা হলেও, রিটকারীরা কোনো নিন্দা জানা যায়নি।

এ সময় রিটকারীর আইনজীবীরা জানান, তারা সব মৃত্যুর নিন্দা জানিয়েছেন। এ সময়, আওয়ামী লীগের সমর্থিত আইনজীবীরা হৈচৈ শুরু করেন। তখন অ্যার্টনি জেনারেলকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেন, আওয়ামী লীগের লোক শপথ নেয়ার পর আর দলের থাকে না। হাইব্রিড আওয়ামী লীগ ওইদিন আমাকে কোর্টে ঠিকমতো বসতে দেয়নি এবং রিটকারীদেরও কথা বলতে দেয়নি।

বিআরইউ

Link copied!