ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬
চিফ প্রসিকিউটর

এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১৭, ২০২৫, ০৫:৪৩ পিএম

এ রায় প্রতিশোধ নয়, ন্যায়বিচারের অঙ্গীকার

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার রায়কে কোনো প্রতিশোধমূলক সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম। 

তার ভাষ্যে, এই রায় জাতির ন্যায়বিচারের অঙ্গীকারকে নতুনভাবে প্রতিষ্ঠা করেছে।

মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “আমরা মনে করি, এই রায় কোনো অতীতের প্রতিশোধ নয়। এটি জাতির প্রতিজ্ঞা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অংশ একটি ‘কোয়েস্ট ফর জাস্টিস’। অপরাধী যত ক্ষমতাবানই হোক, আইনের ঊর্ধ্বে নয়—এই রায় সেটিই প্রমাণ করেছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, যেখানে অপরাধ করলে যে-ই হোক, তাকে জবাবদিহিতার মুখোমুখি হতে হবে এবং তার প্রাপ্য শাস্তি পেতে হবে।”

উল্লেখ্য, এই ট্রাইব্যুনালের রায়েই অতীতে জামায়াতে ইসলামী ও বিএনপির কয়েকজন শীর্ষ নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই মাসের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করে। রায়ে দ্বিতীয় অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। আর দোষ স্বীকার করে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

রায় পড়া শুরু হয় সোমবার দুপুর ১২টা ৩০ মিনিটে এবং শেষ হয় বেলা ২টা ৫০ মিনিটে। ৪৫৩ পৃষ্ঠার এই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী।

গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় করা এটিই প্রথম মামলার রায়, যা আজ ঘোষণা করা হলো।

ইএইচ

Link copied!