ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
আপিল বিভাগ

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বৈধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১২, ২০২৬, ১০:৪৯ এএম

নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বৈধ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা বহাল রেখেছেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর ফলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি করতে আর কোনো আইনগত বাধা থাকছে না।

এর আগে গত ২৯ জানুয়ারি হাইকোর্টের একক বেঞ্চে বিচারপতি জাফর আহমেদ এ সংক্রান্ত রুল খারিজ করে চুক্তির প্রক্রিয়াকে বৈধ ঘোষণা করেন। সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে আপিল বিভাগ তা খারিজ করে দেন।

এরও আগে নিউমুরিং টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির প্রক্রিয়ার বৈধতা নিয়ে দ্বিধাবিভক্ত রায় দিয়েছিলেন হাইকোর্টের দুই বিচারপতি। জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়াকে অবৈধ বললেও অপর বিচারপতি ফাতেমা আনোয়ার রিট খারিজ করে প্রক্রিয়াকে বৈধ বলেন। পরে বিষয়টি নিষ্পত্তির জন্য একক বেঞ্চে পাঠানো হয়।

নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার প্রক্রিয়ার বিরুদ্ধে রিট করেন বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরাম-এর সভাপতি মির্জা ওয়ালিদ হোসাইন। রিটে নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়।

রিটে দাবি করা হয়, এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার আগে সংশ্লিষ্ট আইন ও নীতিমালা অনুসারে ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া নিশ্চিত করা উচিত। তবে সর্বশেষ আপিল বিভাগের আদেশে হাইকোর্টের রায় বহাল থাকায় চুক্তি প্রক্রিয়া এগিয়ে নিতে আর কোনো বাধা থাকছে না।

এএন

Link copied!