ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

আ. লীগকে ক্ষমতা থেকে বিদায় করা সহজ না: তোফায়েল

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৯, ২০২২, ০৯:৫৭ পিএম

আ. লীগকে ক্ষমতা থেকে বিদায় করা সহজ না: তোফায়েল

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা সদর আসনের সংসদ সদস্য (এমপি) তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি কথায় কথায় বলে আওয়ামী লীগের পায়ের নিচে মাটি নেই। অথচ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন বক্তৃতা, প্রেস রিলিজ ও সমাবেশ করে দলকে টিকিয়ে রেখেছেন।

এগুলো করা ছাড়া তাদের আর কোনো কাজ নেই। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যে কোনো সময় বিদায় নেবে। কিন্তু আওয়ামী লীগকে ক্ষমতা থেকে বিদায় করা এতো সহজ নয়।

মঙ্গলবার (৯ আগস্ট) সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এক সভায় তিনি এ কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, আওয়ামী লীগ ২০০৮ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত টানা ১৪ বছর ক্ষমতায় থাকলেও বিএনপির ওপর কোনো অত্যাচার নির্যাতন করেনি। অথচ বিএনপি ২০০১ সালে ক্ষমতায় থাকাকালীন আওয়ামী লীগের কর্মীরা বাড়িতে থাকতে পারেননি। তারা এলাকা ছেড়ে পালিয়ে থেকেছেন। আওয়ামী লীগ অত্যাচারের রাজনীতি করে না।

সকালে তৃর্ণমূল পর্যায়ে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে ভোলায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এবি

Link copied!