ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফজলে রাব্বী মিয়ার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি: প্রধানমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ২৮, ২০২২, ০৭:৪৩ পিএম

ফজলে রাব্বী মিয়ার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একজন দক্ষ পার্লামেন্টারিয়ান ফজলে রাব্বী মিয়ার মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি বলেন, ফজলে রাব্বী মিয়া আমাদের ছাত্রলীগ, যুবলীগ করেছেন, আওয়ামী লীগ করেছেন। এরপর জাতীয় পার্টিতে গিয়েছিলেন। পুনরায় তিনি আওয়ামী লীগে ফিরে আসেন। ঘরের ছেলে ঘরে ফিরে আসার পর আমরা তাকে সম্মান জানাই। পরে তাকে ডেপুটি স্পিকারের মর্যাদা দিয়েছিলাম। দল পরিবর্তনের পরও একটা এলাকা থেকে একজনের বার বার জিতে আসা এটা মানুষের কাছে তার গ্রহণযোগ্যতারই প্রমাণ হয়।

রোববার (২৮ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশনে সদ্য প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার ওপর আনা শোক প্রস্তাবের আলোচনায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, তিনি যে এলাকায় বার বার নির্বাচিত হয়েছেন সেই এলাকাটা ছিল অবহেলিত মঙ্গা কবলিত। আমরা যখন ’৯৬ সালে ক্ষমতায় আসি তখন সেখানে যাতে পরিস্থিতির উন্নয়ন হয় সেজন্য আমরা কাজ করেছি। তিনি পিছিয়ে পড়া ওই এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে গেছেন। তিনি যখন আমার কাছে আসতেন নিজের এলাকা নিয়ে কথা বলতেন। ওই এলাকার আরও উন্নয়ন দরকার সে বিষয়ে তিনি কথা বলতেন। আসলে তিনি মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করেছেন। তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

শেখ হাসিনা বলেন, তিনি যখন আমেরিকায় চিকিৎসার জন্য গেলেন প্রতিদিন আমি তার স্বাস্থ্য বুলেটিন পেতাম। চিকিৎসা দেখা শোনার জন্য যারা নিয়োজিত ছিলেন তারা আমাকে সব সময় তার স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ খবর জানাতেন। কিন্তু একের পর এক অবনতির খবরই আসতে থাকে। তার মৃত্যুতে আমরা একজন দক্ষ পার্লামেন্টারিয়ানকে হারালাম। ভালো আইনজীবীকে হারালাম। আসলে আমরা বার বার সংসদ সদস্যদের হারাচ্ছি। এটা খুব দুঃখজনক। এছাড়া জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিন জো অ্যাবেকে হারিয়েছি। একজন ভালো মানুষকে গুলি করে মারা হলো। এটা দুঃখজনক। তিনি আমাদের একজন ভালো বন্ধু ছিলেন, তিনি বাংলাদেশে অকৃত্রিম বন্ধু ছিলেন।

শোক প্রস্তাবের ওপর আরও আলোচনা করেন হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ মাহবুব আরা গিনি, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, বিরোধী দল জাতীয় পার্টির সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, আওয়ামী লীগের অ্যাডভোকেট কামরুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা, আওয়ামী লীগের শেখ ফজলুল করিম সেলিম, আমির হোসেন আমু, বিরোধী দলের উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, আওয়ামী লীগের শাজাহান খান, জাতীয় পাটির কাজী ফিরোজ রশীদ, আওয়ামী লীগের মতিয়া চৌধুরী প্রমুখ।

এবি

Link copied!