ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ছাত্রদলের সাবেক নেতা আশিকের মুক্তি দাবি রিজভীর

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ১৬, ২০২২, ০৬:১৯ পিএম

ছাত্রদলের সাবেক নেতা আশিকের মুক্তি দাবি রিজভীর

ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মফিজুর রহমানের আশিকের রিমান্ড বাতিল করে তার মুক্তি দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (১৬ অক্টোবর) বিকেলে রিজভী গণমাধ্যমকে অভিযোগ করে বলেন, গত দুইদিন আগে ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মফিজুর রহমানের আশিককে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিলেও তা স্বীকার করেনি। এটি সম্পুর্ন বেআইনি কাজ। আজ তারা তাকে আদালতের হাজির করে দুই দিনের রিমান্ডে নিয়েছে।

তিনি  আরও  বলেন, ‍‍`ছাত্রদল নেতা আশিককে তুলে নেওয়ার পর থেকেই তার উপর অমানবিক নির্যাতান করা হয়েছে। আবার নির্যাতন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী রিমান্ডে নিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

রিজভী বলেন, ‍‍`ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেপরোয়া হয়ে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। মানুষের বাক স্বাধীনতার ওপর চুড়ান্ত আঘাত করছে। 

ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আবারও সারাদেশে মিথ্যা মামলার হিড়িক চলছে। কিন্তু নির্যাতন করে তাদের শেষ রক্ষা হবে না। অচিরেই সরকারের বিদায় হবে।

টিএইচ

Link copied!