ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

জনগণকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা প্রদানে সরকার বদ্ধপরিকর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

অক্টোবর ২৬, ২০২২, ০৭:০৭ পিএম

জনগণকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা প্রদানে সরকার বদ্ধপরিকর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে জনগণের সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই জনগণকে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা প্রদানে সরকার বদ্ধপরিকর।

বুধবার (২৬ অক্টোবর) সরকারি কর্মচারী হাসপাতালে ১৭তম ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা। এজন্য প্রয়োজন একটি সুস্থ জাতি অপরিহার্য। তাই জনগণকে কাঙ্খিত স্বাস্থ্য সেবা প্রদানে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী এসময় বলেন, চিকিৎসকদের সেবার মানসিকতা নিয়ে জনগণকে চিকিৎসাসেবা প্রদান করতে হবে এবং রোগীদের যথাযথ সেবা নিশ্চিতে সবসময় আন্তরিক থাকতে হবে।

সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নবিরুল ইসলাম, সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক আবু আহমদ ছিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টিএইচ

Link copied!